বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ৩ কোটি পাউন্ড সহায়তা দিবে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে এক বৈঠকে এ প্রতিশ্রতি দেন দেশটির একটি প্রতিনিধি দল।
রোহিঙ্গা ইস্যুতে তারা বাংলাদেশের পাশে থাকারও প্রতিশ্রতি দিয়েছেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান ত্রাণমন্ত্রী
রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে তাদেরকে ঠেঙ্গারচরে পাঠানো হবে বলেও এসময় জানিয়েছেন মন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: