কয়েক দিনের বর্ষণে দেশের বিভিন্ন নদ-নদীর ৪৭টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৩৯ পয়েন্টে কমেছে এবং চারটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সমতলে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে।
ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: