রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের আন্ডার-সেক্রেটারি জেনারেল মার্ক লোকুক এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক আজ- সোমবার ঢাকা আসছেন।
তিন দিনের এ সফরে জাতিসংঘের এ দুই কর্মকর্তা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
ইউনিসেফের এক বিবৃতিতে তাদের সফরের বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক পরিস্থিতি স্বচক্ষে দেখতে তারা এ সফরে আসছেন।
তিন দিনের এই সফরে সোম ও মঙ্গলবার দুই কর্মকর্তা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
রোহিঙ্গা সমস্যার সর্বশেষ পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা ও তহবিলের প্রয়োজনীয়তার বিষয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তারা।
গত ২৫ আগস্ট থেকে প্রাণ বাঁচাতে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।