জাতীয়

‘প্রমাণ হয়েছে-আমরাও পারি’

প্রমাণ হয়েছে-আমরাও পারি : শেখ হাসিনা
প্রমাণ হয়েছে-আমরাও পারি : শেখ হাসিনা

স্বপ্নের পদ্মা সেতুর ওপর প্রথম স্প্যান বসানোর খবরে ব্যাপক উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'হ্যাঁ, আমরা প্রমাণ করেছি, আমরা করতে পারি।'

রোববার ভার্জিনিয়ার রিজ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, 'আমি খুব খুশি।'

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ সব কথা জানান।

দুর্নীতি ও অনিয়মের মিথ্যা অভিযোগে পদ্মাসেতু নির্মাণে ঋণ দেয়া থেকে বিশ্বব্যাংক সরে গেলে নিজ অর্থায়নে পদ্মাসেতুর মতো এমন বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার।

এ কথা স্মরণ করে তিনি বলেন, 'এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ, বাংলাদেশের জন্য বড় সিদ্ধান্ত, নিজেদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা আমাদের ভাবমূর্তির সঙ্গেও জড়িত।'

প্রধানমন্ত্রী বলেন, এত বড় আর খরস্রোতা একটা নদীর ওপর এত বড় একটা সেতু নির্মাণ করে আমরা বিশ্বের সামনে একাট উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলাম।

শেখ হাসিনা বলেন, 'আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি— আমরা যা চাই তাই করতে পারি, যদি আমরা সৎ ও সংকল্পবদ্ধ থাকি।

পদ্মা সেতুর দৃশ্যমান হয়ে ওঠায় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় আনন্দ প্রকাশ করে বলেন, ‘প্রমাণ হয়েছে, আমরাও পারি’।

তিনি আরো বলেন, 'আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি এবং আমরা পারি তা প্রমাণ করেছি।'

প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান, গলব্লাডার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা প্রধানমন্ত্রীকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিলেও তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেন তিনি।

এ সময় তিনি ভাষণে মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট এবং বাংলাদেশের উপর শরণার্থীদের চাপের বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র সফর শেষ করে আগামী ৭ অক্টোবর রোববার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত শনিবার পদ্মাসেতুর প্রথম স্প্যান স্থাপন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রসঙ্গত: ২০১৫ সালের ডিসেম্বর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর মূল কাজ শুরুর পর শনিবার সকালে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম স্প্যানটি বসানো হয়। সেতুর ৪২টি পিলারের ওপর মোট ৪১টি স্প্যান বসানো হলেই শেষ হবে রাজধানীর সঙ্গে দক্ষিণ জনপদের সরাসরি সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সেতু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ