জাতীয়

লন্ডনে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ওয়াশিংটন সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিটে ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওয়াশিংটন থেকে বলেন, ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে সোমবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ১৫ মিনিট) লন্ডনের উদ্দেশে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনার এয়ারপোর্ট ত্যাগ করে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। ফ্লাইটটি লন্ডন সময় আজ সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন।

লন্ডনে তিন দিন অবস্থানের পর প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএনজিএ ৭২তম অধিবেশনে যোগদানের পর ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান।

ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর লন্ডন হয়ে ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিলো। তবে ওয়াশিংটনে এক হাসপাতালে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় ওই তারিখ পরিবর্তন করা হয়।

শেখ হাসিনা জাতিসংঘের বার্ষিক এ অধিবেশনে যোগদানের জন্য ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ