জাতীয়

প্রধান বিচারপতি ক্যান্সারে আক্রান্ত: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কারণেই ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর সঙ্গে ষোড়শ সংশোধনীর রায়ের কোনো সম্পর্ক নেই— এ কথা জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন ছুটি শেষে যথাসময়ে প্রধান বিচারপতি কাজে যোগ দেবেন।

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে এমন বিষয়ই প্রধান বিচারপতি উল্লেখ করেছেন বলে জানান মন্ত্রী।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর সঙ্গে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার কোনও সম্পর্ক নেই এ নিয়ে যারা নানা বক্তব্য দিচ্ছেন তা দুরভিসন্ধি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা'র ছুটিতে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে নানা সমালোচনার মধ্যে বিষয়টি পরিস্কার করতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে যে ছুটির আবেদন করেছেন, তাতে ক্যান্সারসহ বিভিন্ন রোগের কথা উল্লেখ করেছেন অসুস্থ থাকার কারণে বিশ্রামের তাগিদেই তিনি ছুটিতে গেছেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতির বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে মনমালিন্য থাকলেও এর সঙ্গে এই ছুটির সম্পর্ক নেই এ নিয়ে যারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন তাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, সংবিধানের ষোড়শ সংশধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ চলছে, শেষ হলেই রিভিও আবেদন করা হবে।

গতকাল প্রধান বিচারপতি একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ