জাতীয়

ঢাকায় ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি

অরুণ জেটলি
অরুণ জেটলি

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি তিন দিনের সফরে আজ ঢাকা পৌঁছেছেন— তার এই সফরে দেশটির সঙ্গে তৃতীয় ঋণচুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার বেলা ৩টার দিকে ভারতের একটি বিশেষ বিমানে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটিতর পৌঁছান ভারতীয় অর্থমন্ত্রী। বিমানবন্দরে বাংলাদেশের অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে অরুণ জেটলিকে নিয়ে যাওয়া হয় সোনারগাঁও হোটেলে— এ সফরে তিনি সেখানেই থাকবেন।

বিকেল সাড়ে ৫টায় হোটেলেই এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে ভারতের অর্থমন্ত্রীর।

সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অরুণ জেটলি ৩ থেকে ৫ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। তার সঙ্গে থাকছেন ভারতের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় শিল্প ও বণিক সমিতির ৩০ সদস্যের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল।

সফরকালে অরুণ জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক করবেন। দুই মন্ত্রী ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গৃহীত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নে অংশীদারিত্ব উদ্যোগগুলোর অবস্থা পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ