বাংলাদেশে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা সংস্থাগুলো আগামী ৬ মাসের জন্য ৪৩৪ মিলিয়ন ডলার সহায়তার আবেদন জানিয়েছে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩ হাজার ৫৫৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য এ সাহায্য চাওয়া হয়েছে যাদের অনেকেই শিশু।
বাংলাদেশে এই মুহূর্তে ৮ লাখ ৯ হাজার রোহিঙ্গা রয়েছে।
২৫ আগস্ট রাখাইনে সহিংসতায় সামরিক বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় ৫ লাখেরও বেশি রোহিঙ্গা।
এর আগে থেকেই বাংলাদেশে ৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছিল। আগামী ৬ মাসে আরো ৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশ ও ত্রাণসংস্থাগুলো এই বিশাল সংখ্যক রোহিঙ্গাকে সামলাতে হিমশিত খাচ্ছে তাদের সহায়তায় এগিয়ে এসেছে জাতিসংঘ, ইউনিসেফসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা।