জাতীয়

রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে রাখা হবে: ত্রাণমন্ত্রী

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার— ক্রমান্বয়ে অন্যান্য ক্যাম্প বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী জানান, কুতুপালং ক্যাম্পের বাইরে যেসব ক্যাম্পে রোহিঙ্গারা থাকছেন ক্রমান্বয়ে তা গুটিয়ে একই ক্যাম্পে সবাইকে রাখা হবে।

ক্যাম্পের বাইরে পাহাড়ি এলাকা ও অন্যান্য স্থানে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের ফিরিয়ে আনার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।

এছাড়া মন্ত্রী আরো জানান, গত ২৫ আগস্ট থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে,এর মধ্যে ৬১ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

এছাড়া সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব শাহ কামাল জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের 'বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক' বলতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ