জাতীয়

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের প্রতি আহ্বান ভারত- ইইউয়ের

রোহিঙ্গা
রোহিঙ্গা

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত ভারত-ইইউ সামিট শেষে এক যৌথ ঘোষণায় এই আহ্বান জানানো হয়।

ঘোষণায়, মিয়ানমার কর্তৃপক্ষকে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

যৌথ ষোষণার সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক ও ইউরোপিয়ান কমিশনের প্রধান জিন ক্লাউড জাঙ্কার।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অচিরেই ফেরত নিতে আহ্বান জানান ইইউ কাউন্সিলের সভাপতি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষদের ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত ১৪তম ভারত-ইইউ সামিট শেষে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

যৌথ ঘোষণায় বলা হয়, উভয়পক্ষ মনে করে রাখাইনে সহিংসতা বন্ধ করে অবিলম্বে স্বাভাবিকতা ফিরিয়ে আনা উচিৎ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ