জাতীয়

বাবুর্চি- নিরাপত্তা প্রহরী বাবদ ৩২০০০ টাকা ভাতা পাবেন সচিবরা

বাবুর্চি- নিরাপত্তা প্রহরী বাবদ ৩২০০০ টাকা ভাতা পাবেন সচিবরা
বাবুর্চি- নিরাপত্তা প্রহরী বাবদ ৩২০০০ টাকা ভাতা পাবেন সচিবরা

মন্ত্রিপরিষদ সচিবসহ সব সচিব ও সচিব পদমর্যাদার চাকরিজীবীরা তাদের বাসার জন্য সরকারের দেয়া বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী নেবেন না।

বদলে মাসিক ভাতা নেবেন তারা ভাতার পরিমাণ ১৬ হাজার করে প্রতি মাসে মোট ৩২ হাজার টাকা।

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের জন্য মূলত এ পরিপত্র জারি করা হয়।

তবে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা (পিআরএল), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরাও একই সুবিধা পাবেন।

জনপ্রশাসন সচিব মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সচিবেরা বাবুর্চি পদের বিপরীতে ১৬ হাজার টাকা কুক অ্যালাউন্স (বাবুর্চি ভাতা) এবং নিরাপত্তা প্রহরী পদের বিপরীতে ১৬ হাজার টাকা সিকিউরিটি অ্যালাউন্স (নিরাপত্তা ভাতা) পাবেন।

পরিপত্রটি গত ১ অক্টোবর থেকে কার্যকর এবং এটি জারির সঙ্গে সঙ্গে সচিবদের বাসভবনের জন্য বর্তমানে যে ৭৩টি বাবুর্চি পদ ও ৭৩টি নিরাপত্তা প্রহরী পদ রয়েছে, তা বিলুপ্ত হয়ে যাবে বলে বলা হয়।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারের যে দপ্তরেই কর্মরত থাকুন না কেন, সবার জন্যই এটি প্রযোজ্য। তবে সচিবেরা বর্তমানে যে মাসে ৩ হাজার টাকা করে ডোমেস্টিক এইড ভাতা পেয়ে থাকেন, এই দুই ভাতা নেয়ার কারণে তা আর পাবেন না তারা।

জনপ্রশাসন সচিব মোজাম্মেল হক খান বলেন, বর্তমান পদ্ধতিটি অনেক জটিল। এমনকি দুই পদের লোকদের বেতন হারেও বৈষম্য দেখা গেছে। পুরো বিষয়টি সহজ ও একীভূত করতে নতুন পরিপত্র জারি করা হয়।

কেউ যদি বাবুর্চি বা নিরাপত্তা প্রহরী না রাখেন তাহলে কী হবে—এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, এই এখতিয়ার সম্পূর্ণ সচিবদের। রাখলেও ৩২ হাজার এবং না রাখলেও ৩২ হাজার টাকা তাঁদের বেতনের সঙ্গে ব্যাংকে চলে যাবে।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারও এই সিদ্ধান্তের পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমি মনে করি নতুন সিদ্ধান্তে সরকারের ব্যয় কমবে। আর উপমহাদেশের দেশগুলোতে প্রাধিকারপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা একটু-আধটু সুবিধা তো নেবেনই।’

জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদার ৭৯ জন কর্মরত আছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ