জাতীয়

রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এখন দেশের জন্য বোঝা: স্পিকার

ড. শিরীন শারমিন চৌধুরী
ড. শিরীন শারমিন চৌধুরী

বর্তমার সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আবিভূর্ত হয়েছে বলেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

কিন্তু সম্প্রতি বলপ্রয়োগে বাস্তুস্যুত বিপুল সংখ্যক মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে—সম্পূর্ণ মানবিক কারণে এ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিলেও এখন এটা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

এ সংকট সমাধানে তিনি বিশ্বব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য দাতা সংস্থাসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানান।

বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে

তিনি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর আয়োজনে আইএমএফ এর সদর দপ্তরে পার্লামেন্টারি নেটওয়ার্ক ওয়ার্কশপে বক্তৃতাকালে একথা বলেন।

দিনব্যাপী কর্মসংস্থান,প্রযুক্তি ও বাণিজ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা পরিচালিত হয়।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা রয়েছে, যার মাধ্যমে মানবসম্পদ বিশেষ করে নারী ও যুবসমাজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় উন্নয়নে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দেয়া হচ্ছে।

স্পিকার বলেন, শুধু দক্ষতা উন্নয়নই নয়, সুষম উন্নয়নের জন্যও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।

জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে জীবাষ্ম জ্বালানির বিকল্প অনুসন্ধানের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ সবচেয়ে হুমকির সম্মুখীন। অথচ জলবায়ু দূষণে বাংলাদেশের ভূমিকা খুবই নগণ্য এ জন্য বাংলাদেশ নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে।

তিনি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ক্ষতির সম্মুখীন দেশগুলোকে রক্ষায় এগিয়ে আসতে উন্নত বিশ্বের দেশগুলোর প্রতি আহবান জানান।

কর্মশালায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ