জাতীয়

আগামী ছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী ছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে বলে –জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর উত্তরায় মেট্রোরেলের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ২০১৯ সালে প্রথম পর্যায়ে আগারগাঁওয়ে এরপর ২০২০ সালে মতিঝিল পর্যন্ত গিয়ে শেষ হবে মেট্রোরেলের কাজ।

ঢাকায় আরও দুটি মেট্রোরেলের প্রসেস চলছে, জাপান সরকার অর্থ বরাদ্দ করবে এবং ঋণ দুটি চুক্তি হয়ে গেছে বলে জানান মন্ত্রী।

মেট্রোরেলের কাজ শুরুর পর রাজধানীর হলি আর্টিজানের জঙ্গি হামলার পর প্রায় ছয় মাস এ প্রকল্পের কাজ বন্ধ থাকে। জাইকার ফান্ডিং বন্ধ হয়নি কাজ পুরোদমে চলছে, জাইকার পুরো টিম কাজ করে যাচ্ছে।

পদ্মা সেতুর সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, পিলারের ওপর স্প্যান বসানোর পর পদ্মা সেতু যেভাবে দৃশ্যমান মেট্রোরেলও আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে।

ঢাকায় আরও দুটি মেট্রোরেলের প্রসেস আন্ডারওয়ে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এমআরটি লঅইন-১ এবং ৫ এর জন্য জাপান সরকার অর্থ বরাদ্দ প্রক্রিয়ার মধ্যে হয়েছে ঋণ দুটি চুক্তি হয়ে গেছে।

আগামী ২০১৯ সালে আগাঁরগাওয়ে এবং ২০২০ সালে মেট্রোরেলের কাজ মতিঝিল পর্যন্ত শেষ হবে বলে জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ