জাতীয়

রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে সাহায্য করবে বিশ্বব্যাংক

রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে সাহায্য করবে বিশ্বব্যাংক
রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে সাহায্য করবে বিশ্বব্যাংক

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে দেশটির সরকারকে সাহায্য করবে বিশ্বব্যাংক।

এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের আহ্বানের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের, দেশটি নিজেরাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

রোহিঙ্গাদের জন্য সরকারের যে কর্মসূচি রয়েছে তাতে বিশ্ব ব্যাংক সহায়তা করবে।

তবে ঠিক কোন খাতে বিশ্ব ব্যাংকের সহায়তা কী পরিমাণ হবে তা এখনো নির্ধারণ করা হয়নি বলে সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে। সেটি আলাপ-আলোচনা করে ঠিক করা হবে।

স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন এবং যোগাযোগ সংক্রান্ত বিষয়গুলোতে বিশ্ব ব্যাংক সহায়তা দিতে পারে।

এর আগে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশে, প্রতিদিনই মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের মানুষ যে মানবিকতার সাথে সহনশীলভাবে এ বিষয়টি গ্রহণ করেছে, তাতে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। যদিও মানবিক এ পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব সংস্থাগুলোর সাহায্য প্রয়োজন। আমরা বিশ্ব ব্যাংকেরও সহায়তা চাই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ