সংলাপে নির্বাচন কমিশনকে করা বিএনপির ২০ দফা প্রস্তাবকে অযৌক্তিক ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিএনপির এ ধরনের প্রস্তাব নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন তিনি ।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার প্রস্তাব এ বাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।
জিয়াউর রহমকানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করায় প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করেন মন্ত্রী।
পাশাপাশি সাংবিধানিক পদ থেকে কোনো রাজনৈতিক ও বিতর্কিত বক্তব্য না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: