জাতীয়

কুয়েতে আগুনে পুড়ে পাঁচ বাংলাদেশি নিহত

কুয়েতে আগুনে পুড়ে পাঁচ বাংলাদেশি নিহত
কুয়েতে আগুনে পুড়ে পাঁচ বাংলাদেশি নিহত

কুয়েতের সালমিয়াতে পাঁচতলা ভবনে আগুনে পুড়ে নিহত পাঁচ জনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে।

তাদের বাড়ি কমলগঞ্জের কান্দিগাও গ্রামে।

নিহতরা হলেন: জুনেদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম, দুই ছেলে এমা ও ফাহাদ এবং দুই মেয়ে-জামিলা ও নাবিলা।

একই পরিবারের পাঁচজন নিহতের খবরে শোকাহত স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েছেন তারা।

সোমবার কুয়েতের সালমিয়াতে পাঁচতলা ভবনে এসি থেকে আগুন ধরে একই পরিবারের পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের সময় জুনেদ বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত ও কর্মকর্তারা জানিয়েছেন, শোকাহত জুনাইদ আহমেদকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। নিহত মা রোকেয়া বেগম ও চার সন্তানের মৃতদেহ কুয়েতের মোবারক আল কবির হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ জুনাইদের প্রতিবেশী মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, বাড়িতে জুনাইদের বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই। তার দুই ভাইয়ের মধ্যে এক ভাই জুবের সপরিবারে আমেরিকা ও অপর ভাই সোয়েব সপরিবারে লন্ডন বসবাস করেন।

তিনি আরো জানান, জুনাইদ মিয়া তার স্ত্রী রোকেয়া বেগম এবং তাদের চার সন্তান নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে কুয়েতে বসবাস করে আসছিলেন। সোমবার বিকেলে জুনাইদ বাসার বাইরে থাকার সময় আকস্মিকভাবে বাসার এসির কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে জুনাইদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগমসহ চার সন্তানের মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ