জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে- সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হবে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

মিয়ানমারের সরকারের সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরো বলেন, মিয়ানমারের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়েও কথা হবে।

মঙ্গলবার সকালে এক আনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাখাইনে মিয়ানমারের সেনা আভিযানের ফলে গত দেড় মাস ধরে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন প্রায় ৬ লাখ রোহিঙ্গা।

সবশেষ সোমবার আরো পঞ্চাশ হাজার রোহিঙ্গা এপারে আশ্রয় নিয়েছেন যদিও মিয়ানমারের দাবি, সেখানে সেনা অভিযান বন্ধ হয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এখনো সেখানে সেনা অভিযান ও রোহিঙ্গা নিধন অব্যাহত রয়েছে।

আর এ কারণেই এখনো দলে দলে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করে এরইমধ্যে মিয়ানমার ফিরে গেছেন অং সান সুচির দপ্তর বিষয়কমন্ত্রী কিয়াও তিন্ত সোয়ে।

ওইসময় সোয়ে বলেন, যাচাই-বাছাই করেই রোহিঙ্গাদের ফেরত নেয়া হবে। বৈঠকে প্রত্যাবাসন বিষয়ে জয়েন্ট ওয়ার্কিংগ্রুপ গঠনে দুই দেশ সম্মত হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানায় মিয়ানমার সরকার। আর শিগগিরই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সফরে যাবেন।

মঙয়্গলবার দুপুরে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা চলছে।

তবে এ সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হবে পাশাপাশি সীমান্ত সমস্যাও প্রাধান্য পাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ