জাতীয়

রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহতে ইইউয়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

আবদুল হামিদ
আবদুল হামিদ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূত রেনস জে তেরিঙ্ক গতকাল বঙ্গভবনে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি তাকে এ আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন রাষ্ট্রপতি।

এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক আচরণসহ সার্বিক পদক্ষেপের প্রশংসা করেন ইইউ'র নবনিযুক্ত রাষ্ট্রদূত।

এর আগে তিনি বঙ্গভবনে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

নতুন এ রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, ইইউর বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ