চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ দিনের সফরে যুক্তরাজ্য গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ বেসামরিক-সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা ও বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে রাষ্ট্রপতির।
আগামী ২৯ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: