জাতীয়

বাঙালির বন্ধু-মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন আর নেই

ফাদার মারিনো রিগন
ফাদার মারিনো রিগন

বাঙালির বন্ধু, মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন শুক্রবার মারা গেছেন ।

সন্ধ্যায় ইটালির ভিচেঞ্চায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফাদার রিগনের বোনের মেয়ে মারতা আলেসান্দ্রো জানিনের বরাত দিয়ে প্যারিস প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিশঙ্কর মৈত্রী এ খবর নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফেইসবুক লাইভে রবীশঙ্কর মৈত্রী জানান, দার্শনিক, লেখক, অনুবাদক ও মানবসেবক ফাদার মারিনো রিগন দেহত্যাগ করেছেন।

১৯৫৩ সালে খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ফাদার রিগন। ধর্মের গণ্ডি পেরিয়ে মানুষের দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, চিকিৎসা ও দুঃস্থ নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি।

একাত্তরে যুদ্ধের সময় অসুস্থ-যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা দেয়ার মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ অংশ নেন রিগন।

গত ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ