ক্ষতিপূরণ আইনে মামলা করে ভুক্তভোগীরা কিভাবে ক্ষতিপূরণ আদায় করবেন সেজন্য জনসচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন আইনজ্ঞরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আইন থাকলেও ভুক্তভোগীরা এর সুফল পাচ্ছেন না।
এজন্য উচ্চ আদলতকে অভিবাবকের দায়িত্ব পালন করতে হবে।
শনিবার রাজধানীতে বিলিয়া মিলনায়তনে শনিবার 'রিসেন্ট জুডিশিয়াল ডিসিশন ইন টর্ট ল' শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে।
সভায় সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ জানান, কোনো কারণে ভুক্তভোগীরা মামলা করে কিভাবে ক্ষতিপূরণ পাবেন সে বিষয়ে আইন থাকলেও তা অনেক পুরানো।
তিনি বলেন, ভোগান্তি কমাতে এই আইনটি আরো যুগোপযুগী করা উচিত।
বিষয়টি নিয়ে উচ্চ আদলতের একটি দিক নির্দেশনা দেয়া প্রয়োজন বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: