মালয়েশিয়ার পেনাংয়ে ভূমিধসে ৩ শ্রমিক নিহত হয়েছে— তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া বাংলাদেশিসহ আরো ১১ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শনিবার পেনাংয়ের রাজধানী জর্জ টাউনে একটি বহুতল ভবনের নির্মাণস্থলে এ ঘটনা ঘটে।
ভূমিধসের কারণে অনেকে মাটির নীচে চাপা পড়ে আছেন সেখানে উদ্ধার তৎপরতা চলছে।
সেখানে কর্মরত বেশিরভাগই বিদেশি শ্রমিক তাদের মধ্যে রয়েছে বাংলাদেশি, ইন্দোনেশীয় এবং রোহিঙ্গা। ভূমিধসের কারণ এখনো জানা যায়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: