জাতীয়

সড়ক নিরাপদ করতে হলে মানসিকতার পরিবর্তন চাই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সড়ক নিরাপদ করতে হলে সবার মানসিকতার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'জাতীয় নিরাপদ সড়ক দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়ক নিরাপদ করতে সবার সহযোগিতা দরকার এজন্য সাধারণ পথচারী থেকে শুরু করে উচ্চপর্যায়ের সকলের মানসিকতা পরিবর্তন করতে হবে।

তিনি আরো বলেন, অনেক নেতা আছেন যারা নিয়ম মানতে চান না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও চালকদের উল্টো পথে গাড়ি চালাতে বাধ্য করেন। অনেকে ফুটওভার ব্রিজ থাকলেও ব্যস্ত রাস্তা দিয়ে পার হন বলে মন্তব্য করে তিনি বলেন, তখন অনেক সময় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা প্রতিরোধে ও সশৃঙ্খল সড়কের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ