রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক চাপের পাশাপাশি বিশ্বের সকল দেশকে মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক।
রোববার দুপুরে মানবাধিকার কমিশন কার্যালয়ে জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অন মিয়ানমার-আইআইএফএফএম' এর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।
এই প্রতিনিধি দলের কাছে রোহিঙ্গা হত্যাকে গণহত্যা হিসেবে কমিশন তুলে ধরেছে বলেও জানান তিনি।
আগামী সাতদিন রোহিঙ্গা শরণার্থী এলাকা পরিদর্শন করে জাতিসংঘে একটি প্রতিবেদন পেশ করবে আইআইএফএফএম।
রোববার দুপুরে নিজেদের কার্যালয়ে জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অন মিয়ানমার-আইআইএফএফএম' এর তিন সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দলের সঙ্গ বৈঠক করে জাতীয় মানবাধিকার কমিশন।
বৈঠক শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান- জাতিসংঘের এই প্রতিনিধি দলটি আগামী সাতদিন রোহিঙ্গা শরণার্থী এলাকা পরিদর্শন করার আগে এ বিষয়ে সম্যক ধারনার জন্যই এ বৈঠক।
পরিদর্শন শেষে তারা একটি রির্পোট জাতিসংঘে পেশ করবে উল্লেখ করে রোহিঙ্গা শরণার্থীদের মানবেতর জীবন ও ভয়াবহতা তাদের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানে ইউরোপিও ইউনিয়নসহ বিশ্বের সকল দেশকে মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেষ হাসিনার দেয়া প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হলে রোহিঙ্গা সংকট দ্রুতই সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি।