জাতীয়

১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

মিয়ানমারের রাখাইন থেকে নির্যাতনের শিকার বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমারে রওয়ানা হয়েছেন।

সোমবার দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকা ছেড়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ছাড়াও প্রতিবেশি দেশটির সরকারের সঙ্গে নানা ইস্যুতে আলোচনা হবে।

সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, আইজিপি এ কে এম শহীদুল হক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্টগার্ডের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিনিধি দলটি ২৫ অক্টোবর দেশে ফিরবে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, মন্ত্রীর এই সফরে সীমান্তে নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধি দল সফরে যাচ্ছে। সফরকালে আলোচনার মাধ্যমে সব অমীমাংসিত বিষয় সমাধান করতে চাই এবং আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও স্থান পাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ