জাতীয়

সৈয়দ আশরাফের স্ত্রী শিলা না ফেরার দেশে

সৈয়দ আশরাফুল ইসলাম- শিলা ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম- শিলা ইসলাম

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, লন্ডনের স্থানীয় সময় রোববার রাত ৩টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টা ১০ শিলা ইসলামের মৃত্যু হয়।

শিলা ইসলাম দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। ক্যান্সারে আক্রান্ত শিলা ইসলাম গত পাঁচদিন ধরে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফ এবং তাদের একমাত্র মেয়ে রীমা ইসলাম মৃত্যুর সময় শিলার পাশেই ছিলেন।

লন্ডনে একটি গুজরাটি পরিবারে জন্ম নেন শিলা। তার জন্ম ও পড়াশোনা লন্ডনে। তিনি লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি আব নটিংহাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন ।এক সময় তিনি শিক্ষকতাও করেছেন।

সৈয়দ আশরাফ ও শিলা ইসলামের একমাত্র মেয়ে লিমা ইসলাম লন্ডনে থাকেন। তিনি লন্ডন এইচএসবিসি ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চলতি বছর এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয় কিন্তু পরিস্থিতির অবনতি হলে কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিলা ইসলামের মরদেহ বাংলাদেশে আনা হবে কি না জানতে চাইলে মাহাবুব-উল আলম হানিফ বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি জানেন না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ