জাতীয়

ভারতের পররাষ্ট্রনীতিতে সবার আগে বাংলাদেশ

ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করলেন সুষমা
ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করলেন সুষমা

ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশিকে অগ্রাধিকার দেয়া হয়ে থাকে আর এ তালিকায় সবার আগে রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ভারত সরকারের অর্থায়নে ১৫টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন সুষমা স্বরাজ।

নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে আনন্দিত— এ বছর প্রায় ১৪ লাখ বাংলাদেশি নাগরিককে ভিসা দেয়ার আশা ব্যক্ত করেন তিনি।

এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘পড়শি পেহেলে, লেকিন বাংলাদেশ সবচে পেহেলে।’

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলীর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে সুষমা বলেন, এরই মধ্যে আমরা দাদা-দিদি সম্পর্ক পাতিয়ে ফেলেছি।

চ্যান্সেরি ভবন উদ্বোধনের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণদের ওপর বেশি করে বিনিয়োগ করতে হবে এতে আমাদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে।

বাংলাদেশ-ভারতের অভিন্ন দিকগুলো নিয়ে দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্য। বন্ধুত্বের শৈল্পিক উপস্থাপন।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সে, সুষমা স্বরাজের বক্তব্যে উঠে এলো বাংলাদেশ-ভারতের সম্পর্কের গভীরতা মাত্রা। এ বিষয়ে বাংলাদেশকে দেয়া ভারতীয় ৮০০ কোটি ডলার ঋণকে সম্পর্কের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ছিটমহল বিনিময়, শান্তিপূর্ণ উপায়ে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির প্রসঙ্গও টানেন ভারতীয় মন্ত্রী। অমিমাংসীত বাকী সব বিষয়ও, সমাধান করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সুষমা স্বরাজ।

এ সময় ৬টি মন্দির ও তার অবকাঠামো, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকসহ ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। ৭২ কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, তথ্য-প্রযুক্তি, পানি সরবরাহ এবং সামাজিক সুরক্ষা খাতের বিভিন্ন প্রকল্প রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ