জাতীয়

রাশিয়ার রাষ্ট্রীয় পদক দেশের জন্য গৌরব বয়ে এনেছে: সাবের হোসেন

সাবের হোসেন চৌধুরী
সাবের হোসেন চৌধুরী

রাশিয়ার রাষ্ট্রীয় পদকপ্রাপ্তি দেশের জন্য গৌরব বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউর বিদায়ী সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, আইপিইউর এই সম্মেলনে রোহিঙ্গদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।

সোমবার রাজধানীর পরিবাগে পদক পাওয়া উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পক্ষ থেকে দেয়া শুভেচ্ছা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির সঙ্গে আন্তঃসংসদীয় সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা ও পারস্পরিক সমঝোতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউর বিদায়ী সভাপতি সাবের হোসেন চৌধুরীকে গত ১৪ অক্টোবর রাশিয়ার রাষ্ট্রীয় পদক 'অর্ডেন দ্রুঝবি'প্রদান করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই সম্মাননা সাবের হোসেন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে সোমবার বিকেলে রাজধানীর পরিবাগে তার বাসভবনে যায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এ অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশের সম্মান আন্তর্জাতিক মহলে সম্মান আরো বেড়েছে বলে জানান সাবের হোসেন চৌধুরী।

এবারের আইপিইউর এই সম্মেলনে রোহিঙ্গদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ