জাতীয়

না ফেরার দেশে এমকে আনোয়ার

এমকে আনোয়ার
এমকে আনোয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার আর নেই।

সোমবার রাত একটার দিকে রাজধানীর এলিফেন্ট রোডে নিজ বাড়িতে তিনি মারা যান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলের এই নেতা অনেক দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এদিকে এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ১০টায় কাঁটাবনে এম কে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং দেড়টার দিকে সংসদ ভবনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসব জানাজা শেষে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে । আগামীকাল-বুধবার নেয়া হবে কুমিল্লার হোমনায় নিজ গ্রামের বাড়িতে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

এমকে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার; ১৯৩৩ সালে কুমিল্লায় দেবীদ্বারে তার জন্ম। তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন।

চাকরিজীবন থেকে অবসর নিয়ে নব্বইয়ের দশকের শুরুতে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এর পর বিভিন্ন সময়ে পাঁচ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ