রোহিঙ্গা সংকটের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিয়ানমারের রাজধানীর হরাইজন লেক ভিউ রিসোর্টে দুই দেশের প্রতিনিধি দলের এ বৈঠক হয়।
তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি।
রাখাইনে গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরুর পর থেকে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এরপর থেকে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারের প্রতি নিন্দা জানানোর পাশাপাশি রোহিঙ্গাদের দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়ে আসছে।
তাদের ফেরত নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার মিয়ানমার পৌঁছায়।