জাতীয়

সংবিধান সংশোধনের সুযোগ নেই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি আন্দোলনের হুমকি দিতেই পারে তবে আগামী নির্বাচনের আগে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।

এ সময় তিনি জানান, রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভারত মিয়ানমারকে চাপ দিচ্ছে— অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোও চাপ দিলে দেশটি বাধ্য হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিয়ানমারের ওপর ভারত চাপ দিচ্ছে জানিয়ে তিনি বলেন, সহসাই এ সঙ্কটের সমাধান হবে না এজন্য দুর্গম পথ পাড়ি দিতে হবে।

বুধবার সকালে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

আলোচনা হয় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি যতই হইচই করুক না কেন আগামী নির্বাচন কমিশনের অধীনেই হবে তাদের সহযোগিতা করবে সরকার।

ব্রিফিংয়ে ভারতের হাইকমিশনার জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

ভারতের বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে আগামী নভেম্বরের শেষে বা ডিসেম্বের প্রথম দিকে আওয়ামী লীগের ২০/২১ জনের একটি প্রতিনিধি দল সেদেশ সফরে যাওয়ার ব্যাপারেও আলোচনা হয় সাক্ষাতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ