জাতীয়

উদ্বোধন হলো মগবাজার-মৌচাক ফ্লাইওভার

জাতীয় সম্পদ মনে রেখে ব্যবহারে যত্নবান হোন

মগবাজার-মৌচাক ফ্লাইওভার
মগবাজার-মৌচাক ফ্লাইওভার

উদ্বোধন করা হলো মগবাজার-মৌচাক ফ্লাইওভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, সকলের প্রতি অনুরোধ ব্যবহারে যত্নবান হবেন ট্রাফিক রুল মেনে চলবেন—জাতীয় সম্পদ মনে রেখে সেটা ব্যবহার করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলেই রাজধানীর যানজট নিরসনে সবচেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

মগবাজার-মৌচাক ফ্লাইওভার যানজট নিরসনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উন্নয়নের ধারাবাহিকতার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন— ২০১৮ সালের নির্বাচনে জয়ী হলে উন্নয়নের কাজ আরো তরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।

প্রকল্পের পরিচালক সুশান্ত পাল বলেন, ‘ফ্লাইওভারের নির্মাণ কাজ ইতোপূর্বে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করবেন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নগরবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত এই ফ্লাইওভারটি জনসাধারণে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এতে যানজটের তীব্র যন্ত্রণা থেকে নগরবাসী যেমন রেহাই পাবেন তেমনি যাতায়াত সময়ও কমবে অনেক।

এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ টাকা। এরমধ্যে সরকার অর্থায়ন করেছে ৪৪২ কোটি ৭৩ লাখ টাকা। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) দিয়েছে ৭৭৬ কোটি ১৬ লাখ টাকা।

চার লেনের এ ফ্লাইওভারে ওঠানামার জন্য ১৫টি র্যা ম্প রয়েছে।

তেজগাঁওয়ের সাতরাস্তা, এফডিসি, মগবাজার, হলি ফ্যামিলি হাসপাতাল, বাংলামটর, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইন এবং শান্তিনগর মোড়ে ওঠানামা করার ব্যবস্থা রয়েছে। এটি রিখটার স্কেলে ১০ মাত্রার ভূমিকম্প সহনীয় বলে প্রকল্প সূত্রে জানা গেছে। প্রতিটি পিলার পাইলের গভীরতা প্রায় ৪০ মিটার গভীর।

২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৯ কিলোমিটার লম্বা ফ্লাইওভারটির নির্মাণকাজের উদ্বোধন করেন। ফ্লাইওভারটির কাজ তিন ভাগে করা হয়েছে। গত বছরের ৩০ মার্চ সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি হাসপাতাল অংশে যান চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই বছরের ১৫ সেপ্টেম্বর ফ্লাইওভারের ইস্কাটন-মৌচাক অংশের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তৃতীয় ধাপে এফডিসি মোড় থেকে সোনারগাঁও হোটেলের দিকের অংশটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয় এ বছর ১৭ মে। এখন খুলে দেয়ার অপেক্ষায় রয়েছে ফ্লাইওভারের মগবাজার-মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ অংশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ