জাতীয়

মগবাজার-মৌচাক ফ্লাইওভারটির পরিস্কার রাখার প্রতিশ্রুতি দিলেন মেয়র

মগবাজার-মৌচাক ফ্লাইওভার
মগবাজার-মৌচাক ফ্লাইওভার

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন এলাকাবাসী।

আর ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মৌচাক মোড় এলাকায় প্রজেক্টরের মাধ্যমে স্থানীয় প্রসাশন, দলীয় নেতাকর্মী, সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মগবাজার -মৌচাক ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত আলোচনা সভার শুরুটা নেতাকর্মীদের বিশৃংখলা দিয়ে শুরু হলেও বড় ধরনের স্বস্তি যে মিলেছে, তার বহিঃপ্রকাশ পাওয়া গেল স্থানীয়দের কথায়।

ঢাকার এ অংশের মেয়র সাঈদ খোকন জানান, ফ্লাইওভারের সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে কঠোর নজরদারি থাকবে।

মেয়ার জানান, সেতুর নিচে অবৈধ স্থাপনার সরানোর পাশাপাশি পুরো মৌচাক থাকবে পরিস্কার পরিচ্ছন্ন।

তিনি আরো বলেন, যানজট মুক্ত করার পাশাপাশি এই এলাকার জলাবদ্ধতাও দূর করতে উদ্যোগ নেয়া হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পরই ফ্লাইওভারের যানবাহন চলাচল শুরু হয়। উড়াল সড়কটি মোট তিনভাগে ভাগ করা হয়েছে।

সাতরাস্তা-মগবাজার -হলি ফ্যামিলি, ইস্কাটন থেকে মৌচাক সাতরাস্তা থেকে বিএফডিসি পর্যন্ত অংশের সড়ক গত বছর থেকে কয়েক ধাপে চালু করা হলেও চূড়ান্ত ভাবে খুলে দেয়া হয়েছে মৌচাক-মালিবাগ, রাজারবাগ, শান্তিনগর অংশের উড়াল সড়ক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ