জাতীয়

মিয়ানমার এখন পর্যন্ত যেসব প্রতিশ্রুতি দিয়েছে সবই আইওয়াশ: বিশিষ্টজনরা

রোহিঙ্গা নিয়ে মিয়ানমার এখন পর্যন্ত যেসব প্রতিশ্রুতি দিয়েছে সবই আইওয়াশ
রোহিঙ্গা নিয়ে মিয়ানমার এখন পর্যন্ত যেসব প্রতিশ্রুতি দিয়েছে সবই আইওয়াশ

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার এখন পর্যন্ত যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই আইওয়াশ— সংকট সমাধানে দেশটির ওপর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা চালাতে সরকারকে পরামর্শ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে রোহিঙ্গা সংকট নিয়ে এক গোলটেবিল আলোচনায় কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এ পরামর্শ দেন।

পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারকে বিচারের আওতায় আনতেও সরকারকে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।

রোহিঙ্গা সংকট ও এর সমাধানে করণীয় নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত গোলটেবিল আলোচনা।

সাবেক কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক এবং বিশিষ্টজনদের মতে, আলাপ-আলোচনার কথা বলে মিয়ানমার শুধু সময়ক্ষেপণ করছে তারা রোহিঙ্গাদের ফেরত নেবে না।

সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের মতে ভারত-চীন এবং রাশিয়ার মত পরাশক্তি দেশগুলো চাইলে এ সংকটের সমাধান সম্ভব।

তবে এর জন্য বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরো জোড়দার করার পরামর্শ তাদের।

আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ শাখার মহাপরিচালক সাদিয়া ফয়জুন নেসার দাবি, কূটনৈতিক তৎপরতায় কোনো ঘাটতি নেই।

কূটনৈতিক তৎপড়তায় প্রয়োজনে সরকারের বাইরে থেকেও দক্ষ লোকদের বিভিন্ন দেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

আর দেশটির উপর চাপ বাড়াতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপে, বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতা চালাতে সরকারকে আহবান জানিয়েছেন তিনি।

বক্তাদের মতে, অচিরেই এ সংকট সমাধান না করলে পুরো বিশ্বের জন্যই মিয়ানমার উদ্বগের কারণ হয়ে উঠবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ