জাতীয়

রোহিঙ্গাদের ওপর নির্যাতন পরিকল্পিত: জাতিসংঘের তদন্ত সংস্থা

 রোহিঙ্গাদের ওপর নির্যাতন পরিকল্পিত: জাতিসংঘের তদন্ত সংস্থা
রোহিঙ্গাদের ওপর নির্যাতন পরিকল্পিত: জাতিসংঘের তদন্ত সংস্থা

রাখাইনে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত ও পদ্ধতিগত বলে জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা। বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এসে ইন্দোনেশিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল মারজুকি দারুসমানের নেতৃত্বাধীন জাতিসংঘের তদন্ত দল শুক্রবার এ কথা বলেছে।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ৬ দিন ধরে সাক্ষাৎকারের ভিত্তিতে তদন্ত দলটি জানায়, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর 'জাতিগত নিধনযজ্ঞে' নিহতের সংখ্যা অনেক বেশি হতে পারে।

এক বিবৃতিতে তদন্ত দলের প্রধান মারজুকি দারুসমান বলেন, রাখাইনের ভিন্ন ভিন্ন গ্রামের মানুষের কাছ থেকে জবানবন্দি নিয়েছেন তারা।

সেখানে সেনাবাহিনী সুপরিকল্পিতভাবে নিধনযজ্ঞ চালাচ্ছে যাতে ব্যাপক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

গত মার্চে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এ তথ্যানুসন্ধান তদন্ত দলট গঠন করে।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার বাহিনী রাখাইনে নিধনযজ্ঞ শুরুর পর সেখান থেকে পালিয়ে এ পর্যন্ত প্রায় ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ