জাতীয়

গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির সাজানো নাটক: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা তাদেরই সাজানো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রদল-যুবদল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

মন্ত্রী বলেন, জনতার ঢল না নামায় একটি বড় সংবাদের প্রয়োজন ছিল সেজন্য এ হামলার নাটক সাজিয়েছে তারা।

তিনি দাবি করেন, এরকম ঘটনায় বিএনপির চেয়ে আওয়ামী লীগের ক্ষতিই বেশি। তাই জেনেশুনে আওয়ামী লীগের লোকজন এ হামলায় অংশ নেবেন না।

এ সফরকে নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন তিনি।

খালেদা জিয়া আকাশ পথে না গিয়ে কেন সড়ক পথে গেলেন এমন প্রশ্নও তোলেন মন্ত্রী।

রোহিঙ্গাদের অবস্থা দেখতে গতকাল শনিবার সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।

এ সময় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ