জাতীয়

আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা পরিস্থিতি স্বচক্ষে দেখার আহ্বান বার্নিকাটের

মার্শা বার্নিকাট
মার্শা বার্নিকাট

আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা পরিস্থিতি স্বচক্ষে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

তিনি জানান, রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে।

সোমবার দুপুরে রাজধানীতে আমেরিক্যান চেম্বার অব কমার্স-অ্যামচ্যামের মধ্যাহ্ন ভোজ সভায় তিনি এ আহ্বান জানান।

স্বচক্ষে পরিস্থিতি দেখার পর সে অনুযায়ী ব্যবস্থা নেয়ারও দাবি করেন বার্নিকাট।

আ্যমচ্যামের মধ্যাহ্নভোজ সভায়, ব্যবসা-বাণিজ্যকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামনে নিয়ে আসেন, রোহিঙ্গা সংকট।

মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডবে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবেতর জীবন স্বচক্ষে দেখেছেন তিনি।

বার্নিকাট জানান, রোহিঙ্গাদের নিজভূমে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।

রাখাইন রাজ্যে মানবাধিকার কর্মীদের প্রবেশাধিকার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্র মিয়ানমারকে আহ্বান জানিয়েছে।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের মানুষের উদারতারও প্রশংসা করেন বার্নিকাট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ