ঈর্ষান্বিত হয়েই রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকারকে ব্যর্থ বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া— এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সারা দুনিয়া যেখানে সরকারের প্রশংসা করছে সেখানে দু মাস পর খালেদা জিয়া সেখানে গিয়ে মায়াকান্না করছেন।
ময়াকান্না, মিথ্যাচারই বিএনপির রাজনীতি—এ কথা উল্লেখ করে কাদের অভিযোগ করেন, একদিনে ১০ হাজার ত্রাণের প্যাকেট দিতে গিয়ে ১০ লাখ ত্রাণের প্যাকেট সরবরাহের পথ অচল করে দিয়েছেন বিএনপি নেত্রী।
সোমবার বিকেলে রাজধানীর বিআরটিএ কার্যালয়ে এক সভাশেষে তিনি এসব কথা বলেন তিনি।
বিভিন্ন দাবি নিয়ে বিকেলে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সভা করেন চট্টগ্রাম বিভাগের পণ্য পরিবহন ট্রাক মালিক সমিতির নেতারা। সভা থেকে চলমান অবরোধ তুলে নেবার ঘোষণা দেন তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সময় বিএনপি নেত্রীর বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২ মাস পর কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদের জন্য মায়াকান্না কাঁদছেন খালেদা জিয়া।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অভিযোগ, জনদরদ দেখাতে গিয়ে রাস্তা অচল করেছেন খালেদা জিয়া।