জাতীয়

ঢাকায় শুরু হলো কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স

ঢাকায় শুরু হলো কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স
ঢাকায় শুরু হলো কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স

ঢাকায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) অনুষ্ঠিত হবে আজ- সোমবার থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ জাতীয় সংসদ এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর যৌথ উদ্যোগে এই কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

কনফারেন্সে বিশ্বব্যাপী কমনওয়েলথভুক্ত ৫২টি রাষ্ট্র্রের ১৮০টি কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন সভার স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

এছাড়া কনফারেন্সে জাতিসংঘ ও সিপিএয়ের সহযোগী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় ৬ শতাধিক বিদেশি অতিথি উপস্থিত আছেন।

প্রধানমন্ত্রী ও সিপিসির ভাইস পেট্রন শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কনফারেন্সের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।

সম্মেলনের প্রচারণা ও মিডিয়া কাভারেজের উদ্দেশ্যে দু’টি ভেন্যুতে দু’টি মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ