জাতীয়

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি পেল

 বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি পেল
বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি পেল

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

সোমবার ইউনেস্কোর ওয়েবসাইটে দেয়া একটি তালিকায় এ তথ্য রয়েছে— এ তালিকায় বিশ্বের মোট ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়া হয়েছে।

৪৬ বছর আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সেদিন তৎকালীন রেসকোর্স ময়দানে নামে জনতার ঢল।

একাত্তরের ৭ মার্চ, বঙ্গবন্ধুর ভাষণ ছিল বাঙালির আকাঙ্খিত স্বাধীনতার দিক নির্দেশনা যা মুক্তিযুদ্ধের সবুজ সংকেত।

বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ভাষণকে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

জাতিসংঘের এই সংস্থাটির "মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে" মোট ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়া হয়েছে। যার ৪৮ নম্বরে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি স্থান পেয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে গত ২৪ থেকে ২৭ অক্টোবর সভা করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি। সেখানে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামের পক্ষ থেকে "মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল নিবন্ধনের জন্য ৭৮টি দলিল মনোনয়ন দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ