রাজশাহী জেলা কারাগার পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বুধবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রাজশাহীর উদ্দেশে রওয়ানা হবেন তিনি। বিকেলে জেলা কারাগার পরিদর্শন করবেন যেখানে ১৯৭৭ সালের মে মাস থেকে নভেম্বর পর্যন্ত ৭ মাস তিনি রাজবন্দি হিসেবে ছিলেন।
পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৬ থেকে ৭৮ সাল পর্যন্ত বিভিন্ন জেলার কারাগারের ছিলেন আবদুল হামিদ।
পাকিস্তান আমলে দুইবার কারাগারে যেতে হয় তাকে। জিয়াউর রহমানের শাসনামলেও তাকে কারাগারে যেতে হয়।
ময়মনসিংহ, কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকার কারাগারে থাকতে হয়েছে আবদুল হামিদকে।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে ১ প্যারাকমান্ডো ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: