জাতীয়

তরুণদের সম্পৃক্ততা- নারীর ক্ষমতায়ন লক্ষ্য নিয়ে শুরু হলো সিপিএ সম্মেলন

তরুণদের সম্পৃক্ততা- নারীর ক্ষমতায়ন লক্ষ্য নিয়ে শুরু হলো সিপিএ সম্মেলন
তরুণদের সম্পৃক্ততা- নারীর ক্ষমতায়ন লক্ষ্য নিয়ে শুরু হলো সিপিএ সম্মেলন

উন্নয়ন কর্মকাণ্ড তরুণদের সম্পৃক্ততা বাড়ানো, নারীর ক্ষমতায়ন জোরদারের লক্ষ্য নিয়ে বুধবার রাজধানীতে শুরু হয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-সিপিএ'র ৬৩তম সম্মেলন।

বিশ্বের প্রায় ৫০টি দেশের সংসদ সদস্য, স্পিকার, ডিপুটি স্পিকার ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে ৮ দিনব্যাপী এ সম্মেলনের সূচনা হয় বুধবার সকালে।

এই সম্মেলন শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, রাজনীতি, সমাজনীতিও বিশ্বের জননেতাদের সামনে তুলে ধরা হবে- এমন তথ্য দিয়েছেন আয়োজকরা।

চলতি বছর এপ্রিলে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ'র অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যতম বড় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের আয়োজন করেছে জাতীয় সংসদ।

আটদিন ব্যাপী এই সম্মেলনের সূচনা হয় রাজধানীর র্যা ডিসন হোটেলে। যদিও আগামী ৫ নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিপিএয়ের মহাসচিব আকবর খান, সকালে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।

এই সম্মেলনে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হবে বলে জানান সংসদ তানভির ইমাম।

তিনি বলেন, আইপিউর মতো বাংলাদেশ বিশ্বের কাছে নিজেকে তুলে ধরার সুযোগ পাবে এই সম্মেলনেও।

৪৪টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের ৫৬জন স্পিকার ও ২৩ জন ডেপুটি স্পিকারসহ মোট সাড়ে ৫০০ জন সিপিএ সদস্য এই সম্মেলনে অংশ নেবেন। আর এই সম্মেলনে ৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া। এই সম্মেলন থেকেই তিন বছর মেয়াদে নুতন চেয়ারপারসন নির্বাচিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ