লাক্সমা সোয়েটার লিমিটেডের মালিক আগামী চার দিনের মধ্যে কর্মীদের বকেয়া বেতনের সমস্যা সমাধান করার আশ্বাসের পর বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচি স্থগিত করেছেন শ্রমিকরা।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন লাক্সমা গার্মেন্টসের শ্রমিকরা।
এসময় তারা প্রতিবাদ সমাবেশও করেন। কর্মীরা বলেন, ঈদ-উল-ফিতরের আগে থেকে তাদের বেতন বন্ধ রয়েছে। এর মধ্যে ৩০ অক্টোবর হঠাৎ করেই গার্মেন্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরই মধ্যে গার্মেন্ট কর্মীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে যান।
আলোচনা শেষে নিচে এসে শ্রমিক নেতারা বলেন, আগামী চারদিনের মধ্যে বকেয়া বেতন পরিষোধ করার কথা জানিয়েছে মালিক পক্ষ। তবে তারপরও হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: