সাংবাদিক নির্যাতনের ঘটনায় টানা তৃতীয়বারের মতো শীর্ষ স্থান দখল করেছে সোমালিয়া— এ তালিকায় বাংলাদেশ দশম স্থানে রয়েছে।
মঙ্গলবার টেনথ অ্যানুয়াল ইমপিউনিটি ইনডেক্স প্রকাশ করে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট- সিপিজে।
এতে বলা হয়- দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ কবলিত সোমালিয়ায় গত এক দশকে দুই ডজন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
সিপিজের প্রতিবেদন অনুসারে, ৬ বছরের গৃহযুদ্ধে সিরিয়া সাংবাদিক নির্যাতনে দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকায় তৃতীয় অবস্থানে ইরাক। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ সুদান, পঞ্চম স্থানে ফিলিপাইন। সিপিজের প্রতিবেদনে গত কয়েক বছর আফগানিস্তানের নাম প্রথমদিকে থাকলেও এবার দেশটির নাম নেই। সিপিজে জানিয়েছে, দেশটিতে সাংবাদিক হত্যার ঘটনা কমেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: