বাংলাদেশে ‘সন্ত্রাসী হামলার বড় ধরনের হুমকি’ রয়েছে উল্লেখ করে এ দেশ ভ্রমণে অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপর ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে এই সতর্কতা জারি করা হয়েছে।
ডিএফএটির ওয়েবসাইটে সতর্কবার্তায় বলা হয়েছে, তাদের কাছে নির্ভরযোগ্য এমন তথ্য রয়েছে যা নির্দেশ করে যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে জঙ্গিরা হামলার পরিকল্পনা করতে পারে।
এছাড়া বাংলাদেশ সফরে ইচ্ছুক অস্ট্রেলিয়ার নাগরিকদের সফরের প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়ে সতর্কবার্তায় তাদের সুদৃঢ় নিরাপত্তা পরিকল্পনা নিশ্চিত করতে বলা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: