জাতীয়

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রিভিউ চলতি মাসেই

আনিসুল হক
আনিসুল হক

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চলতি মাসেই রিভিউ আবেদন জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তবে শুধু পর্যবেক্ষণ নয়, পুরো রায় বাতিল চেয়েই রিভিউয়ের আবেদন করা হবে বলে জানান আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, রায় পর্যালোচনা করা হয়েছে। তবে শুধু পর্যবেক্ষণ নয়, পুরো রায়ই বাতিল চেয়ে রিভিউয়ের আবেদন জানানো হবে।

এর আগে, বিশেষত রায়ের পর্যবেক্ষণের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন জানানো হবে বলেছিল রাষ্ট্রপক্ষ। এখন পুরো রায়টিই বাতিল চাওয়া হবে বলে জানালেন আইনমন্ত্রী।

এদিকে, গত ৩ জুলাই ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

তবে রায়ে প্রধান বিচারপতির কিছু পর্যবেক্ষণ নিয়ে সরকার ও আওয়ামী লীগের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানায়। এ বিষয়ে রিভিউয়ে যাওয়ার কথা বলা হয় সরকারের তরফে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ