রাখাইন সংকট নিয়ে মিয়ানমারের জাতিগত নিধন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্র— বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী সাইমন হেনশ।
শনিবার গুলশানের আমেরিকান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের নিরাপদে তাদের বাড়িঘরে ফিরিয়ে নিতে হবে। এ ব্যাপারে নেপিদোর ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
সাইমন হেনশ আরো বলেন, একসঙ্গে এতো মানুষের পালিয়ে আসা একটি গুরুতর বিষয়। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সঙ্গে একাধিকবার কথা বলেছে।
এই সংকট উত্তরনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: