ত্রাণ দিতে যাবার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা পূর্বপরিকল্পিত ও সাজানো নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার চট্টগ্রামের আনোয়ারায় দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
বিএনপিকে নালিশ দল বলে উল্লেখ করে তিনি বলে, দলটির কেউই এতে অপরকে বিশ্বাস করে না। ফেনীতে যা ঘটেছে তা বিএনপির সৃষ্টি।
আগামী নির্বাচনে বিএনটি অংশ না নিলে, দলটির অবস্থা মুসলীম লীগের মতো হবে বলেও এসময় বলেন ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: