মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি কোনো রকম ‘প্রতারণার’ আশ্রয় নিয়ে চলমান রোহিঙ্গা সঙ্কটের সমাধান করতে পারবেন না বলে মন্তব্য করেছেন রোহিঙ্গা বিষয়ক কানাডিয় বিশেষ দূত বব রাই।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় কানাডাভিত্তিক নিউজ এজেন্সি সিটিভি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বব রাই বলেন, রোহিঙ্গাদেরকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে এবং অনেক রোহিঙ্গা নিহতও হয়েছেন।
এখন এ বিষয়ে আরো বেশি তথ্য প্রমাণ জোগার করা প্রয়োজন বলে জানান তিনি।
এদিকে, রোহিঙ্গা ইস্যুতে সুচির প্রতিক্রিয়ার প্রতিবাদ স্বরূপ ব্রিটেনের গ্লাসগো নগর কাউন্সিল তাকে দেয়া 'ফ্রিডম অব সিটি' খেতাব প্রত্যাহার করে নেয়ার পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে।
এছাড়া কক্সবাজারএ রোহিঙ্গাদের দেখে এসে ঢাকায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাসিস্টেন্ট সেক্রেটারি সাইমন হেনশ বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক সমঝোতা দরকার।
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।