জাতীয়

জনগণের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ: রাষ্ট্রপতি

মোহাম্মদ আবদুল হামিদ
মোহাম্মদ আবদুল হামিদ

বিচার বিভাগ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল—এ কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাত করেন। রাষ্ট্রপতি এসময় এ কথা বলেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সব কর্মকর্তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

বঙ্গভবনে এ সাক্ষাতের সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পিআইডির এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত বিচারপতি জানান, আগামী বছরের ২ জানুয়ারি সুপ্রিম কোর্টে দিবস পালিত হবে। এ দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অথিতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ